অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গুম-খুনের ‘মাস্টারমাইন্ড’ জিয়াউল আহসানের বিরুদ্ধে দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানান, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন,দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিশন অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
গত ১৯ আগস্ট বাংলাদেশ ব্যাংক তার, তার স্ত্রী-সন্তান এবং তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করে। তাকে গুম-খুনের ‘মাস্টারমাইন্ড’, ফোনে আড়িপাতা এবং ব্যক্তিগত আলাপ রেকর্ড ও ফাঁস করার ঘটনায় অভিযুক্ত করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

