আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেসের বার্ষিক সম্মেলন

আধুনিক প্রকৌশল প্রযুক্তির আলোকে কাজের আহ্বান নৌবাহিনী প্রধানের

স্টাফ রিপোর্টার

আধুনিক প্রকৌশল প্রযুক্তির আলোকে কাজের আহ্বান নৌবাহিনী প্রধানের
ফাইল ছবি

নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস স্বনামধন্য সেবাদানকারী আন্তঃবাহিনী প্রতিষ্ঠান হিসেবে অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে আসছে। সেবাই ব্রত এ মূলমন্ত্রকে সামনে রেখে এর সদস্যদের বর্তমানে প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তালমিলিয়ে আধুনিক প্রকৌশল প্রযুক্তি, ডিজিটাল প্রকল্প ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব নির্মাণনীতির আলোকে কাজ করার আহ্বান জানাই।

গতকাল বুধবার ঢাকা সেনানিবাসে এমইএস কনভেনশন হলে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেসের (এমইএস) তিনদিনের বার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মু. হাসান-উজ-জামান।

সম্মেলনের তৃতীয় দিনে এমইএসের সামরিক-বেসামরিক কর্মকর্তাদের সমন্বয়ে দেশের স্বনামধন্য পাঁচটি প্রতিষ্ঠানের কারখানা, উৎপাদিত পণ্যের গুণগতমান এবং উৎপাদন প্রক্রিয়া সরেজমিন পরিদর্শন করা হবে। এতে কর্মকর্তারা কারিগরি অভিজ্ঞতা অর্জন করবেন, যা সশস্ত্র বাহিনীর নির্মাণাধীন ও নির্মিতব্য প্রকল্প কাজের গুণগতমান বজায় রাখতে সহায়ক ভূমিকা পালন করবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন