আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

স্বাধীনতার স্বপ্ন একটি দলের কারণে ব্যর্থ: আসিফ নজরুল

আতিকুর রহমান, চবি

স্বাধীনতার স্বপ্ন একটি দলের কারণে ব্যর্থ: আসিফ নজরুল

১৯৭১ সালের পর যে স্বপ্নের বাংলাদেশ গড়ার কথা, তা একটি দলের কারণে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

বিজ্ঞাপন

শনিবার সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি ।

আসিফ নজরুল বলেন, দেশের প্রতি ভালোবাসা নিয়ে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন মুক্তিযোদ্ধারা। মুক্তিযুদ্ধের চেতনায় জুলাইয়ের গণঅভ্যুত্থান সংঘটিত হয়।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্ররা জীবনের মায়া ত্যাগ করে লড়াই করেছে গণতন্ত্রের জন্য, মানুষের অধিকার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য। আজ এই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এসে তাদের কথা মনে পড়েছে।

আইন উপদেষ্টা বলেন, ১৯৭১ সালে বহু মানুষের, বহু শহীদদের আত্মত্যাগের পরও আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছিলাম। এটি হয়েছে এক ধরনের মানসিকতার জন্য, একটা দলের ব্যর্থতার জন্য। সেই ব্যর্থতার যেন পুনরাবৃত্তি না হয়।

তিনি বলেন, তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গঠনের যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি, সেটি যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি। এই বুদ্ধিজীবী দিবসে এটাই আমাদের কাম্য।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন