জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে এবি পার্টির অনুষ্ঠানে মাহমুদুর রহমান

জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে এবি পার্টির অনুষ্ঠানে মাহমুদুর রহমান

জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে এবি পার্টির উদ্যোগে ‘অনুপ্রেরণা, আত্মপর্যালোচনা ও প্রত্যয়দীপ্ত অঙ্গীকারে জুলাই গণঅভ্যুত্থানের ৩৬ দিন উদযাপন’ এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শুরু হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার বেলা ১১টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন— এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, শহীদ নাজমুল কাজীর স্ত্রী মারিয়া সুলতানা রাখি, নাজমুল কাজীর সন্তান কাজী নুজাইরাহ, প্রফেসর ডা. মেজর আব্দুল ওয়াহাব মিনার, অধ্যাপক আব্দুল লতিফ মাছুম, এবিএম নাজমুল হাসান, এবি পার্টির নারীবিষয়ক সম্পাদক ফারাহ নাজ সাত্তার, লে. কর্নেল দিদারুল আলাম, শাহাদাতুল্লাহ টুটুল, আমিনুল ইসলাম, হাদিউজামান খোকন, আলতাফ হোসেন, ব্যারিস্টার নাসবীন সুলতানা মিলি, এবিএম খালিদ হাসান প্রমুখ।

এতে সভাপতিত্ব করছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন