জুলাইযোদ্ধা কারিনার মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

স্টাফ রিপোর্টার

জুলাইযোদ্ধা কারিনার মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

দেশের প্রখ্যাত ফুটবলার কায়সার হামিদের কন্যা, জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কারিনা কায়সারের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রোববার এক শোকবার্তায় তথ্যমন্ত্রী মরহুমা কারিনা কায়সারের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিজ্ঞাপন

লিভারের জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন কারিনা কায়সার। উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়ার পর শুক্রবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন