সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের তত্ত্বাবধানে এবং ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের সার্বিক ব্যবস্থাপনায় রবিবার ঢাকা সেনানিবাসস্থ বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে সেনা, নৌ ও বিমান বাহিনীর অংশগ্রহণে আন্তঃ-বাহিনী অ্যাথলেটিক্স প্রতিযোগিতা- শুরু হয়।
এবারের প্রতিযোগিতায় তিনটি দলের মোট ১৫৬ জন প্রতিযোগী ২২টি ইভেন্টে স্বর্ণ, রৌপ্য ও তাম্র পদকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উক্ত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ খায়ের উল আফসার।
এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য-তিন বাহিনীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য,সহযোগিতা ও ক্রীড়া মনোভাব বৃদ্ধি করা এবং জাতীয় পর্যায়ে অ্যাথলেটিক্স প্রতিযোগীদের অংশগ্রহণ ও দক্ষতা বৃদ্ধিতে অবদান রাখা।
আগামী ১৬ অক্টোবর সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে উক্ত প্রতিযোগিতার আনুষ্ঠানিক সমাপ্তির পরিকল্পনা রয়েছে। গতকাল রবিবার আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

