হাইকোর্টে মিরপুরের দুটি প্লটে উচ্ছেদ বন্ধ ও বিহারীদের পুনর্বাসনে কেন ব্যবস্থা নেয়া হবে তা জানতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে রুল ইস্যু করা হয়েছে। রুলে হাইকোর্ট উচ্ছেদ বন্ধ রেখে স্থিতাবস্থা বজায় রাখা ও দেশের সকল ক্যাম্পবাসি বিহারীদের কেন পুনর্বাসন করা হবে না তা জানাতে সরকারের প্রতি রুল জারী করা হয়।
বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফ হাইকোর্টে শুনানি শেষে সোমবার এই আদেশ দেন। আদালতে রিটকারি দের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আব্দুস সাত্তার।
জানা গেছে, হাইকোর্টের এ আদেশের কারণে মিরপুরের মিল্লাত ক্যাম্পসহ ডি-ব্লকের ২০ হাজার উর্দুভাষী বিহারী বাসিন্দা উচ্ছেদ হতে রক্ষা পেলেন। উল্লেখ্য, মিরপুর ১১ এর ডি ব্লকে অবস্থিত দুটি প্লটকে রুপনগর আবাসিক প্লট রূপে ঘোযনা দিয়ে উচ্ছেদের ঘোষণা দিয়েছিল পূর্ত মন্ত্রণালয়। হাইকোর্টের এ রায়ের ফলে মিরপুরের মিল্লাত ক্যাম্পসহ ডি-ব্লকের ২০ হাজার উর্দুভাষী বিহারী বাসিন্দা উচ্ছেদ হতে রক্ষা পেলেন বলে জানান রীট কারী বাংলাদেশি বিহারী পুনর্বাসন সংসদ (বিবিআরএ) এর কেন্দ্রীয় কমিটির সহকারি প্রচার সম্পাদক আরমান দিল্লীওয়ালা, পল্লবী শাখার সাংগঠনিক সম্পাদক মাহতাব ভাসানী সহ পাঁচজন ক্যাম্পবাসি।
এ নিয়ে মোট দুটি রীটে হাইকোর্টে উচ্ছেদ অভিযান বন্ধে নির্দেশনা দিয়েছেন। বাংলাদেশি বিহারী পুনর্বাসন সংসদ (বিবিআরএ) এর প্রধান পৃষ্ঠপোষক নেয়াজ আহমদ খান হাইকোর্টের আদেশের প্রতি সম্মান প্রদর্শনপূর্বক সরকারকে অবিলম্বে ভাগ্য বিড়ম্বিত বিহারীদের পুনর্বাসনের উদ্যোগ নেয়ার দাবি জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

