আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিএনপি সরকারের মন্ত্রিপরিষদে থাকছেন খলিলুর রহমান

আমার দেশ অনলাইন

বিএনপি সরকারের মন্ত্রিপরিষদে থাকছেন খলিলুর রহমান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভায় রাখা হচ্ছে। খলিলুর রহমানের ঘনিষ্ঠ একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

তাকে পররাষ্ট্রমন্ত্রী করা হতে পারে বলেও জানিয়েছে সূত্রটি।

বিজ্ঞাপন

তিনি ২০২৪ সালের নভেম্বরে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ পান। পরে ২০২৫ সালের এপ্রিলে তাকে প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হয়।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি করার ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পরপরই নতুন মন্ত্রিসভার সদস্যদের আমন্ত্রণ জানানো শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মঙ্গলবার বেলা ১১টা থেকে ডাক পেয়েছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-নেত্রী। মন্ত্রিসভায় ৪৯ জন ডাক পেয়েছেন। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন