আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গুরুতর আহত ৪৭৪ জুলাইযোদ্ধার গেজেট প্রকাশ

আমার দেশ অনলাইন

গুরুতর আহত ৪৭৪ জুলাইযোদ্ধার গেজেট প্রকাশ
ফাইল ছবি

জুলাই গণঅভ্যুত্থানে গুরুতর আহত জুলাইযোদ্ধাদের পুনর্নির্ধারিত ক্যাটাগরিতে ‘জুলাইযোদ্ধা’ হিসেবে ৪৭৪ জনের গেজেট প্রকাশ করেছে সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট অধিশাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, “জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫ (অধ্যাদেশ নং ৩০, ২০২৫)-এর ১১ (৪) ধারা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে প্রদত্ত ক্ষমতাবলে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ আহত জুলাইযোদ্ধাদের পুনর্নির্ধারিত ক্যাটাগরিতে ‘জুলাইযোদ্ধা’ গেজেট সরকার নিম্নোক্তভাবে প্রকাশ করিল, যথা: শ্রেণি- ‘খ’ (গুরুতর আহত)।”

বিজ্ঞাপন

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো। তালিকা দেখুন এখানে

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন