আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এলপি গ্যাস নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত

আমার দেশ অনলাইন

এলপি গ্যাস নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত

এলপি গ্যাসে ভ্যাট কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে বাজারে এলপি গ্যাসের দাম কমে আসবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টার পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম সাংবাদিকদের এ কথা জানান।

বিজ্ঞাপন

প্রেসসচিব শফিকুল আলম বলেন, এলপি গ্যাসের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে আরোপিত ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট এবং ২ শতাংশ আগাম কর অব্যাহতি প্রদানপূর্বক এলপি গ্যাসের আমদানি পর্যায়ে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

তিনি বলেন, এর ফলে এলপি গ্যাসের ওপরে যে করভার, এ করভার একটু হলেও কমবে এবং এর ফলে লোকাল মার্কেটে এলপি গ্যাসের দাম আরো কমে আসবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন