জুলাইযোদ্ধা সাব্বিরের মুক্তির দাবিতে জুরাইনে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

জুলাইযোদ্ধা সাব্বিরের মুক্তির দাবিতে জুরাইনে বিক্ষোভ

রাজধানীর জুরাইনে সমাজসেবী, শিক্ষানুরাগী ও জুলাইযোদ্ধা মেরিন ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান সাব্বিরের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ আখ্যা দিয়ে তার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে।

গতকাল শুক্রবার জুরাইন রেলগেট এলাকার বিক্রমপুর প্লাজায় আয়োজিত এ মানববন্ধনে ৫৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় বাসিন্দা, তরুণ সমাজ ও শিক্ষার্থীরা অংশ নেন।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আসাদুজ্জামান সাব্বিরকে পরিকল্পিতভাবে হয়রানি করতে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। সাব্বির দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক, মানবিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

তারা আরো বলেন, সাব্বির সৎ, মানবিক ও প্রতিবাদী মানুষ। তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। অবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। দ্রুত মামলা প্রত্যাহার এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা। সাব্বিরের মুক্তি না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন তারা।

ঢাকা-৪ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন বলেন, সাব্বির আমার আপন ভাগিনা, সে একজন মেরিন ইঞ্জিনিয়ার এবং দেশের বাইরে থাকে। আমার রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে ষড়যন্ত্রমূলকভাবে তাকে মামলায় জড়ানো হয়েছে। মামলায় উল্লেখিত ঘটনার সময় সে সেখানে উপস্থিত ছিল না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন