কারা মহাপরিদর্শক পদে যোগ দিলেন আনোয়ারুল কবীর

কারা মহাপরিদর্শক পদে যোগ দিলেন আনোয়ারুল কবীর
ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীর। ছবি: সংগৃহীত

ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীর কারা মহাপরিদর্শক (আইজি প্রিজনস) পদে কারা অধিদপ্তরে যোগদান করেছেন।

সোমবার সকালে তিনি কারা অধিদপ্তরে এলে ভারপ্রাপ্ত কারা মহাপরিদর্শক কর্নেল মেজবাহুল আলম সেলিম, অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবিরসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা নবাগত কারা মহাপরিদর্শককে স্বাগত জানান।

বিজ্ঞাপন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীরকে সরকার কারা মহাপরিদর্শক পদে নিয়োগ প্রদান করে। ইতিপূর্বে তিনি সিলেট সেনানিবাসে ব্রিগেড কমান্ডারের দায়িত্বে নিয়োজিত ছিলেন।

সোমবার কারা অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন