আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভারতের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্কে টানাপোড়েন আছে: পররাষ্ট্র উপদেষ্টা

আতিকুর রহমান নগরী

ভারতের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্কে টানাপোড়েন আছে: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্কে টানাপোড়েন আছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার যেভাবে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনারকে ডেকে পাঠিয়েছেন, সেটিও খুব অপ্রত্যাশিত কিছু না বলে মনে করেন তিনি।

বিজ্ঞাপন

বুধবার বিকেলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে তৌহিদ হোসেন এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এটা (দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারকে তলব) খুব অপ্রত্যাশিত কিছু না। সাধারণত এটা ঘটে। একজনকে ডাকলে আরেকজনকে ডাকা হয়।

তিনি আরো বলেন, এটা বাস্তবতাকে মেনে নেওয়াই ভালো যে, আসলে এই সরকারের শুরু থেকে আজ পর্যন্ত (সম্পর্কে) টানাপোড়েন তো আছেই ভারতের সাথে।

তবে সম্পর্কের এই টানাপোড়েন মেনে নিয়েই বর্তমান সরকার ভারতের সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, তবে আমরা চাইলেই যে হবে, এমন কোনো কথা নেই। দুইপক্ষ থেকেই সম্পর্ককে এগোনোর চেষ্টা করতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন