২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে ফের স্বর্ণের দাম সর্বোচ্চ বেড়েছে ৩ হাজার ২৬৬ টাকা। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। এর আগে গতকাল ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ৩ হাজার ২৬৬ টাকা বেড়ে হয়েছিল ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকায়।
আজ সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন করে মূল্য সমন্বয়ের তথ্যটি জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সিদ্ধান্তটি আজ সকাল ১০টা থেকে কার্যকর হবে।
বরাবরের মতো বাজুস বলছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের বা পিওর গোল্ডের মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভরিপ্রতি ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৬ হাজার ৭২১, ১৮ ক্যারেট ২ লাখ ২ হাজার ৮৯৫ এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা নির্ধারণ হয়েছে।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৫১ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৩০ বার বেড়েছে ও কমানো হয়েছে ২১ বার। গত বছরের একই সময়ে দাম সমন্বয় হয়েছিল ১৮ বার।
অবশ্য স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রৌপ্যের দাম। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রৌপ্য বিক্রি হচ্ছে ৫ হাজার ৭১৫ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৪২৪, ১৮ ক্যারেট ৪ হাজার ৬৬৬ এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রৌপ্য ৩ হাজার ৪৯৯ টাকায় বিক্রি হচ্ছে।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৩০ দফা সমন্বয় হয়েছে রৌপ্যের দাম। যেখানে দাম ১৭ বার বেড়েছে ও কমেছে ১৩ বার।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

