গোপালগঞ্জে যে তাণ্ডব ও সহিংসতা দেখা গেল, এটাই আওয়ামী লীগ: সাদিক কায়েম

গোপালগঞ্জে যে তাণ্ডব ও সহিংসতা দেখা গেল, এটাই আওয়ামী লীগ: সাদিক কায়েম
সাদিক কায়েম।

গোপালগঞ্জে আওয়ামী লীগের সাম্প্রতিক তাণ্ডব ও সহিংসতার ঘটনায় দলটির কঠোর সমালোচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেছেন, সুযোগ পেলে আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের ওপর এভাবেই প্রতিশোধ নিতে চায়। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

ফেসবুক পোস্টে গোপালগঞ্জের সহিংসতার প্রসঙ্গ টেনে সাদিক কায়েম লেখেন, গোপালগঞ্জে আওয়ামী লীগের যে তাণ্ডব ও সহিংসতা দেখা গেলো, এটাই আওয়ামী লীগ। সুযোগ পেলে তারা বাংলাদেশের জনগণের ওপর এভাবেই প্রতিশোধ নিতে চায়।

একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমান সরকারের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে বিএনপি সরকারের যে ব্যর্থতা দেখা গিয়েছে, এটাই রাষ্ট্র পরিচালনায় তাদের যোগ্যতার নমুনা।

পোস্টের শেষাংশে সারা দেশে চলমান আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ও ক্ষতিগ্রস্তদের সহায়তার বিষয়ে সরকারের কাছে জবাবদিহিতা চেয়ে ডাকসু ভিপি প্রশ্ন রাখেন, গত কয়েক দিনে সারা দেশে আওয়ামী লীগের কতজন সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে? নাশকতায় আহত ও নিহতদের পরিবারের জন্য রাষ্ট্র কী উদ্যোগ নিয়েছে?

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন