ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডেও পোশাকশ্রমিকদের বিক্ষোভ

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডেও পোশাকশ্রমিকদের বিক্ষোভ

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডও অবরোধ করে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে আজ বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। এর ফলে এক ঘণ্টার বেশি সময় ধরে এই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

আজ সোমবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত এই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। তবে সাড়ে ১২টা থেকে সড়ক অবরোধ করেন শ্রমিকেরা।

সড়ক অবরোধের ফলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের দুপাশেই যানবাহনের লম্বা সারি দেখা যায়। বিশাল যানজটের সৃষ্টি হয়।

তবে কোথাও কোনো ভাঙচুর হয়নি। শ্রমিকদের সড়কেই অবস্থান করে স্লোগান দিতে দেখা যায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন