পোশাকশ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে মিরপুরে পাঁচটি মামলা, আটক ২৯

পোশাকশ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে মিরপুরে পাঁচটি মামলা, আটক ২৯

মজুরির দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভের ঘটনায় এখন পর্যন্ত পাঁচটি মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশের এডিশনাল ডিআইজি মহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

একই সঙ্গে, আন্দোলনের ঘটনায় সকাল থেকে মিরপুর এলাকা থেকে ২৯ জনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।

মহিদুল ইসলাম বলেন, কেউ যাতে শ্রমিক আন্দোলনের নামে বিশৃঙ্খলা করতে না পারে, সে জন্য সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

এছাড়া মিরপুরে সড়কে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। একইসঙ্গে, যান চলাচলও স্বাভাবিক রয়েছে।

মহিদুল আরো জানান, রাজনৈতিক পরিচয়ে কেউ যাতে অস্থিতিশীলতা তৈরি করতে না পারে, সে বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন