সংসদে পিলখানা হত্যা, সাগর-রুনি, ওসমান হাদি ও জুলাই হত্যাসহ সব হত্যার বিচার চেয়েছেন জুলাই শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম। বুধবার সংসদে তিনি এ দাবি জানান।
জামায়াতের নারী এমপি রোকেয়া বেগম বলেন, পিলখানা হত্যা, সাগর-রুনি, ওসমান হাদি জুলাই হত্যাসহ সব হত্যার বিচারকার্যের গতি তরান্বিত করার আহ্বান জানাচ্ছি।
এদিকে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, বাজেট কেবল রাষ্ট্রের আয়-ব্যয়ের হিসাব নয়, এটি জনগনের আশা-আকাঙ্ক্ষা, উন্নয়ন অগ্রাধিকার এবং ভবিষ্যৎ অর্থনৈতিক দিকনির্দেশনার প্রতিফলন।
বুধবার জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে বাজেট হেল্পডেস্ক-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, বাজেট হেল্পডেস্ক সংসদ-সদস্যদের বাজেট সম্পর্কিত গবেষণামূলক তথ্য ও উপাত্ত সরবরাহের মাধ্যমে সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সহায়তা করবে।
উল্লেখ্য: ছোট্ট বয়সে রাজপথে নেমে জীবন দেওয়া শিশু জাবির ইব্রাহিম। তিনি চব্বিশের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিজের পরিবারের চোখের সামনে পুলিশের গুলিতে প্রাণ হারান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


