১৬৯০ ইবতেদায়ি শিক্ষকের অনুদান ছাড় দেওয়ার দাবি

১৬৯০ ইবতেদায়ি শিক্ষকের অনুদান ছাড় দেওয়ার দাবি
ফাইল ছবি

শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন পাওয়া ১ হাজার ৬৯০ জন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকের অনুদান চলতি বছরের জুলাই থেকে ছাড় এবং দ্রুত এমপিও নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক কল্যাণ কমিটি।

সোমবার মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে দেওয়া স্মারকলিপিতে এ দাবি জানানো হয়। এতে স্বাক্ষর করেন সংগঠনটির মহাসচিব হাফেজ মাওলানা মুফতি আব্দুল হান্নান হোসেন।

বিজ্ঞাপন

স্মারকলিপিতে বলা হয়, গত বছরের ১০ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ শূন্য পদে নিয়োগপ্রাপ্ত ও কর্মরত ১ হাজার ৬৯০ জন শিক্ষকের অনুদানের চূড়ান্ত অনুমোদন দেয়। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাদের অনুদান ছাড় করা হয়নি। এতে শিক্ষকেরা আর্থিক সংকটে পড়েছেন।

সংগঠনটির পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—২০২৬ সালের এমপিও নীতিমালা সাত কর্মদিবসের মধ্যে চূড়ান্ত করে মন্ত্রণালয়ে পাঠানো, অনুমোদিত ১ হাজার ৬৯০ জনসহ যাচাই-বাছাই করে অন্যান্য অনুদানবঞ্চিত শিক্ষকদের অনুদান জুলাই থেকে ছাড়, প্রতি মাসে নিয়মিত অনুদান প্রদান এবং পঞ্চম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মেধাবৃত্তির অর্থ দেওয়া।

স্মারকলিপিতে আরও দাবি করা হয়, ২০২৫ সালে আন্দোলনের পর স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তির উদ্যোগ নেওয়া হলেও এখনো তা বাস্তবায়িত হয়নি। দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের দীর্ঘদিনের সমস্যার সমাধানে অধিদপ্তরের মহাপরিচালকের হস্তক্ষেপ কামনা করেছে সংগঠনটি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন