ফ্যামিলি কার্ড নিয়ে বিশেষ সতর্কতা জারি করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। আজ মঙ্গলবার সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্যামিলি কার্ড বর্তমান সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি। এ কর্মসূচি বাস্তবায়নে বর্তমান সরকার বদ্ধপরিকর। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে প্রতিটি পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে এবং সরকারি উদ্যোগে বিনা পয়সায় প্রদান করা হবে।
এতে আরো বলা হয়, এই ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য দালাল বা অন্য কোনো মাধ্যমে আর্থিক লেনদেন করা বেআইনি। কেউ যদি এ ধরণের বেআইনি কাজে জড়িত থাকে, তাকে আইন প্রয়োগকারী সংস্থার নিকট ধরিয়ে দেওয়ার জন্য সকলের নিকট অনুরোধ করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

