ড. ইউনূসকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার

ড. ইউনূসকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে নববর্ষ-২০২৫ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

অধ্যাপক ইউনূসকে লেখা এক চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘নতুন বছরের শুভেচ্ছা’।

বিজ্ঞাপন

সোমবার এ তথ্য জানিয়ে প্রধান উপদেষ্টার উপ প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, এই শুভেচ্ছা বার্তা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এসেছে।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন ড. মুহাম্মদ ইউনূস। সেসময় তাকে শুভকামনা জানিয়েছিলেন নরেন্দ্র মোদি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...