মন্ত্রিসভার আকার বেড়েছে। নতুন করে চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী যুক্ত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তাকে দেওয়া হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত পূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। জাতীয় পার্টির (বিজেপি) এর চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে দেওয়া হয়েছে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। আর বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরীকে দেওয়া হয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।
অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়া হুমায়ুন কবিরকে করা হয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী। গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে করা হয়েছে ধর্ম প্রতিমন্ত্রী। তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হয়েছে।
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল শপথ বাক্য পাঠ করান। প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্যবৃন্দ, বেসামরিক ও সামরিক কর্মকর্তাবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল দেশের ২৩তম রাষ্ট্রপতি। এর আগে ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। সংবিধানের বিধান অনুযায়ী, ওই দিনই জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


