সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাসকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ থেকে এসব তথ্য জানা যায়।
অফিস আদেশে বলা হয়েছে, কল্লোল বিশ্বাস উপজেলা নির্বাচন অফিসার, দৌলতপুর, কুষ্টিয়া (প্রাক্তন কার্যালয়: মনিরামপুর, যশোর)-এর বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে বিভাগীয় মামলা হয়।
এতে বলা হয়েছে, তদন্তে অপরাধ প্রমাণিত হওয়ায় চাকরি থেকে অব্যাহতি প্রদানের সুপারিশ করেছিল এ সংক্রান্ত কমিটি। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৩৯(১)-এর বিধান মোতাবেক তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে ইসি।
তবে এই উপজেলা নির্বাচন কর্মকর্তা খোরপোষ, ভাতাসহ অন্যান্য সুবিধা পাবেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

