আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী

আমার দেশ অনলাইন

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী

বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। প্রায় সাড়ে তিন দশক পর দেশের নেতৃত্বের ভার গ্রহণ করেছেন একজন পুরুষ। ১৯৯১ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশের রাজনীতি আবর্তিত হয়েছে দুই নারী নেত্রীকে ঘিরেই। একজন হলেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং অপরজন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। মাঝের কিছুটা সময় ছিল তত্ত্বাবধায়ক সরকারের আমল।

স্বাধীনতার পর দেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ। এরপর বিভিন্ন পট পরিবর্তনের মধ্য দিয়ে ক্ষমতায় আসে হুসেইন মোহাম্মদ এরশাদ। ১৯৯১ সালে এরশাদের পতনের পর দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন খালেদা জিয়া। এরপর শেখ হাসিনা ও খালেদা জিয়াকে কেন্দ্র করেই রাজনীতির স্রোত প্রবাহিত হতে থাকে।

বিজ্ঞাপন

কিন্তু ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান, শেখ হাসিনার দেশত্যাগ এবং খালেদা জিয়ার মৃত্যু - এসব ঘটনার মধ্য দিয়ে দুই নারী নেত্রীর যুগের অবসান ঘটে। সবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান হলেন দেশের নবম পুরুষ প্রধানমন্ত্রী। এর আগে সর্বশেষ পুরুষ প্রধানমন্ত্রী ছিলেন কাজী জাফর আহমদ।

জেনে নেওয়া যাক এযাবৎকালে বাংলাদেশে কারা প্রধানমন্ত্রী ছিলেন-

* তাজউদ্দীন আহমদ (১৭ এপ্রিল ১৯৭১ – ১২ জানুয়ারি ১৯৭২) — আওয়ামী লীগ

* শেখ মুজিবুর রহমান — (১৯৭৩ থেকে ১৯৭৫ সাল) আওয়ামী লীগ

* মুহাম্মদ মনসুর আলী (২৫ জানুয়ারি ১৯৭৫ – ১৫ আগস্ট ১৯৭৫) — বাকশাল

* শাহ আজিজুর রহমান (১৫ এপ্রিল ১৯৭৯ – ২৪ মার্চ ১৯৮২) — বিএনপি

* আতাউর রহমান খান (৩০ মার্চ ১৯৮৪ – ১ জানুয়ারি ১৯৮৫) — জনদল

* মিজানুর রহমান চৌধুরী (৯ জুলাই ১৯৮৬ – ২৭ মার্চ ১৯৮৮) — জাতীয় পার্টি

* মওদুদ আহমেদ (২৭ মার্চ ১৯৮৮ – ১২ আগস্ট ১৯৮৯) — জাতীয় পার্টি

* কাজী জাফর আহমেদ (১২ আগস্ট ১৯৮৯ – ৬ ডিসেম্বর ১৯৯০) — জাতীয় পার্টি

* খালেদা জিয়া (১৯৯১–১৯৯৬, ২০০১–২০০৬) — বিএনপি

* শেখ হাসিনা (১৯৯৬–২০০১, ২০০৯–২০২৪) — আওয়ামী লীগ

* তারেক রহমান বিএনপি সরকারের অধীনে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি হতে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন