প্রধান উপদেষ্টার জাপান সফরে বড় বিনিয়োগের প্রত্যাশা করছি: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার জাপান সফরে বড় বিনিয়োগের প্রত্যাশা  করছি: প্রেস সচিব

চার দিনের সরকারি সফরে আজ মঙ্গলবার রাতে জাপানে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সফরে জাপানের কাছ থেকে ৫০০ থেকে ৭৫০ মিলিয়ন ডলার বা ১ বিলিয়ন ডলারের মতো সহায়তা প্রত্যাশার কথা জানিয়ে তার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘এর মধ্যে ৫০০ মিলিয়ন ডলার হবে বাজেট সহায়তা।’

বিজ্ঞাপন

মঙ্গলবার বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে এক বিফ্রিংয়ে এ কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টার জাপান সফরকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে প্রেস সচিব বলেন, 'জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশের ব্যাপারে খুবই আগ্রহ আছে। আড়াই হাজার জাপানির জন্য একটি ইকোনমিক জোন করা হয়েছে। সেখানে যাতে আরও বেশি বিনিয়োগ আসা এবং সুযোগ-সুবিধার বিষয়ে কথা বলবেন প্রধান উপদেষ্টা। সেই সেমিনারে তিনশ জনের মতো জাপানি বিনিয়োগকারী থাকবেন।’

মহেশখালী-মাতাবাড়ি সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগে প্রধান উপদেষ্টার জোর দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘এখানে অনেকগুলো প্ল্যান আছে। পুরো প্ল্যানটা বাস্তবায়ন করা হলে ১৪০ বিলিয়ন ডলার মতো বিনিয়োগ লাগবে। সেই জায়গায় কীভাবে বিনিয়োগ আনা যায়, সে জন্য এ সফরে ফোকাস থাকবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন