খুলনায় গুম ফেরত ব্যক্তিদের মানববন্ধন

খুলনায় গুম ফেরত ব্যক্তিদের মানববন্ধন

খুলনায় গুম ফেরত ব্যক্তিদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে খুলনা প্রেসক্লাবের সামনে ভয়েস অব এনফোর্সড ডিসঅ্যাপিয়ার্ড পারসনস (ভয়েড) এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গুমের শিকার হওয়া মানুষদের বেদনা ও সংগ্রামকে ব্যবহার করে অনেকেই জনপ্রিয়তা অর্জন করছেন, অথচ প্রকৃত ভুক্তভোগী ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ খুবই সীমিত।

বিজ্ঞাপন

ভয়েডের উপদেষ্টা আব্দুল কাইয়ুম মিঠু বলেন, সবাই গুমের দুঃখ বিক্রি করে ভালো অবস্থানে যাচ্ছেন। কিন্তু যারা সত্যিকার অর্থে গুম হয়েছেন, তাদের কাছে কেউ যান না।

কর্মসূচিতে খুলনার গুমভুক্ত ব্যক্তিরা তাদের গুমকালীন সময়ে ঘটে যাওয়া নির্মম নির্যাতনের অভিজ্ঞতা তুলে ধরেন।

বক্তারা বর্তমান সরকারের কাছে দাবি জানান— গুমের সাথে জড়িত প্রশাসনের ব্যক্তিদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনা, গুমভুক্তদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...