আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময়

আমার দেশ অনলাইন

প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের প্রধান্মন্তীর ও মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ গ্রহণ শেষে এই শুভেচ্ছা বিনিময় করেন তারা।

বিজ্ঞাপন

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বিদায়ী প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস শুভেচ্ছা বিনিময় করেন। প্রফেসর মুহাম্মদ ইউনূসের ভেরিফাইড ফেসবুক পেইজে এই সংক্রান্ত একটি পোস্ট দেয়া হয়।

এদিন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। পরে, তারেক রহমানের নেতৃত্বে গঠিত প্রথম মন্ত্রিসভায় নবীন-প্রবীণ মিলিয়ে ৪৯ জন সদস্য শপথ নিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...