অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

দেশের প্রত্যেক মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হবে

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

দেশের প্রত্যেক মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হবে
ছবি: ভিডিও থেকে নেওয়া

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘এবারের বাজেট ভালো হবে। দেশের প্রত্যেক মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হবে। খারাপ সময়, ভঙ্গুর অর্থনীতি তার মধ্যে আমরা চেষ্টা করেছি, দেশের প্রত্যেক মানুষের কথা চিন্তা করেছি, সবাইকে মাথায় রেখে বাজেট দেওয়া হবে ইনশাআল্লাহ।’

বুধবার (৩ জুন) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

অর্থমন্ত্রী বলেন, ‘সব দিক থেকে অর্থনীতির খারাপ অবস্থার মধ্যে আমরা দায়িত্ব নিয়েছি। এর পরও বাংলাদেশের প্রত্যেক মানুষকে মাথায় রেখে বাজেট দেওয়ার চেষ্টা করেছি। কারণ বাজেটের এই অর্থনীতিতে সবার অংশগ্রহণ যাতে নিশ্চিত করতে পারি এবং অর্থনীতির সুফল যাতে প্রত্যেক নাগরিকের কাছে যায়, সেগুলো মাথায় রেখে প্রণয়নের চেষ্টা করেছি।’

আমির খসরু মাহমুদ বলেন, ‘বিগত সরকারগুলো থেকে আশা করছি শুরুটা ভালো হবে। এখান থেকে আমরা সামনের দিকে ভালোভাবে এগিয়ে যেতে পারব।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন