দেশে ২৪ ঘণ্টায় হামে আরো দুই শিশুর মৃত্যু, নতুন রোগী ১৩৫৩

দেশে ২৪ ঘণ্টায় হামে আরো দুই শিশুর মৃত্যু, নতুন রোগী ১৩৫৩

দেশে হাম পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৫৩ জনের মধ্যে সন্দেহজনক হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১ নভেম্বর পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ১৩ জনে।

বিজ্ঞাপন

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ৩১ অক্টোবর সকাল ৮টা থেকে ১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৪ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৯৩৫ জনে।

এ সময়ে হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৫৫ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৯৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম আক্রান্তদের মধ্যে ১ হাজার ১৪৯ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে পরীক্ষায় নিশ্চিত হাম রোগীদের মধ্যে মারা গেছেন ১০৫ জন।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে, ৫৬৪ জন। এ ছাড়া চট্টগ্রামে ২৬৪, বরিশালে ১২৯, সিলেটে ১২৬, খুলনায় ৮৯, ময়মনসিংহে ৮৯, রংপুরে ৫১ এবং রাজশাহীতে ৪১ জন শনাক্ত হয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন