ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এ পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লে. কর্নেল মো. মাহমুদুল হাসান।
তিনি সদ্য বিদায়ী পরিচালক (অপা. ও মেইন.) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী-এর স্থলাভিষিক্ত হলেন। গত ২৯ মার্চ নতুন পরিচালক দায়িত্ব গ্রহণ করেন ।
বিজ্ঞাপন
জানা গেছে, লেঃ কর্নেল মোঃ মাহমুদুল হাসান বাংলাদেশ সেনাবাহিনীতে পদাতিক কোরে কমিশন লাভ করেন। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস থেকে ডিফেন্স স্টাটিজ বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেন।
তিনি মিরপুর ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের একজন গ্র্যাজুয়েট।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

