তিন দিনের সফরে চীন গেলেন শিক্ষামন্ত্রী

তিন দিনের সফরে চীন গেলেন শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন তিন দিনের সরকারি সফরে আজ বুধবার চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

বিজ্ঞাপন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বিদায় জানান বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপেং।

সফরকালে মন্ত্রী চীনের তিয়ানজিনে অনুষ্ঠেয় ‘ওয়ার্ল্ড ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন ডেভেলপমেন্ট কনফারেন্স ২০২৬’-এ অংশগ্রহণ করবেন। এ ছাড়া তাঁর ‘ওয়ার্ল্ড ভোকেশনাল কলেজ স্কিলস কম্পিটিশন ২০২৬’-এর চূড়ান্ত পর্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

সফরকালে দুই দেশের শিক্ষাক্ষেত্রে সহযোগিতা আরও বিস্তৃত ও সুদৃঢ় করার লক্ষ্যে চীনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এবং গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন