আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঢাকা উত্তর জামায়াতের আলোচনা সভা

স্বাধীনতা রক্ষার জন্য প্রত্যেকে আত্মসচেতন হতে হবে: সেলিম উদ্দিন

স্টাফ রিপোর্টার

স্বাধীনতা রক্ষার জন্য প্রত্যেকে আত্মসচেতন হতে হবে: সেলিম উদ্দিন

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, জুলাই বিপ্লব জাতীয় জীবনের উল্লেখযোগ্য অর্জন ও দ্বিতীয় স্বাধীনতা। যারা এ জুলাইকে অস্বীকার বা কেড়ে নেওয়ার চেষ্টা করবে জনগণ তাদের বিরুদ্ধে রাজপথে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তুলবে।

বিজ্ঞাপন

তিনি বৃহস্পতিবার রাজধানীর বারিধারায় মহানগরী অফিস চত্ত্বরে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তর আয়োজিত মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, প্রত্যেক জাতির জন্যই স্বাধীনতা মহামূল্যবান নেয়ামত। সকল মানুষ এবং জাতির কাছে স্বাধীনতা খুই প্রিয় ও আরাধ্য। কিন্তু স্বাধীনতা রক্ষার জন্য প্রত্যেকই আত্মসচেতন হতে হবে। জাতিকে ঐক্যবদ্ধ হতে হয়। এ কাজ করার দায়িত্ব সরকারের। কিন্তু অতীতে শাসকগোষ্ঠী নিজেদের রাজনৈতিক হীনস্বার্থ চরিতার্থ করার জন্য স্বাধীনতার পক্ষ-বিপক্ষ প্রশ্ন তুলে জাতিকে বিভক্ত করেছে। আর বৃহৎ প্রতিবেশী আমাদের দেশকে করদরাজ্য বানানোর জন্য এ কাজে ইন্ধন দিয়েছে এসেছে।

তিনি বলেন, জুলাই বিপ্লবের প্রাণশক্তি ছিলো আমাদের যুব ও ছাত্রসমাজ। ছাত্রশিবির এবং জামায়াতে ইসলামী এ আন্দোলনে সার্বিক সহযোগিতা করেছে। আমি নিজেও একজন জুলাই যোদ্ধা। তিনি সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন, সৎ ও ভালো কাজে প্রতিযোগিতা করুন। আমরা আমাদের সফল করতে এবং মেয়াদপূর্তিতে সার্বিক সহযোগিতা করবো।

তিনি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করে নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জাতিকে ঐক্যবদ্ধ করতে সরকারের প্রতি জোর দাবি জানান।

অন্যথায় জনগণ কাউকে ক্ষমা করবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা, ডা. ফখরুদ্দীন মানিক ও মাওলানা ইয়াছিন আরাফাত এবং প্রচার ও মিডিয়া সেক্রেটারি মু. আতাউর রহমান সরকার প্রমূখ। আলোচনা সভা শেষে মহানগরী আমির দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...