কায়রো পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

স্পোর্টস রিপোর্টার

কায়রো পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

ডি-৮ সম্মেলনে যোগ দিতে মিশরের রাজধানী কায়রোতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সকাল ১১টায় কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে ড. ইউনূসকে স্বাগত জানান মিশরের পাবলিক বিজনেস সেক্টর মন্ত্রী মোহাম্মদ শিমি। পরে প্রধান উপদেষ্টার সঙ্গে সংক্ষিপ্ত এক বৈঠক করেন মন্ত্রী।

এর আগে মিশরের রাজধানী কায়রোর উদ্দেশ্যে মঙ্গলবার রাত ১টায় ঢাকা ছাড়েন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন