জলাবদ্ধতার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার

জলাবদ্ধতার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ছবি: আমার দেশ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৫ নম্বর ওয়ার্ডের শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট (মাতুইল মেডিকেল) সংলগ্ন কয়েকটি এলাকার জলাবদ্ধতার কারণে ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে অবরোধ করেছে এলাকাবাসী।

শনিবার সকাল ১০টার দিকে মাতুইল মেডিকেল বাস স্ট্যান্ডে ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে মহাসড়ক অবরোধ করেন তারা। এ অবরোধকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

ছবি: আমার দেশ
ছবি: আমার দেশ

এ সময় কয়েকজন পুলিশের সঙ্গে কথা হলে তারা জানান, আমরা কিছুক্ষণ আগে এসেছি। ওসি মহোদয় এলাকাবাসীর সঙ্গে কথা বলে বিষয়টা সমাধানের চেষ্টা করছেন।

এলাকাবাসী বলছেন, ঢাকা-৫ আসনের এমপি, দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতিনিধিরা না এলে আমরা এই অবরোধ ছাড়ব না। বহুদিন যাবৎ ঢাকা-৬৫ নম্বর ওয়ার্ডের শহীদবাগ, নূরবাগসহ বেশ কয়েকটি এলাকা সারা বছর রাস্তাঘাট পানির নিচে ডুবে থাকে। এটার একটা সুষ্ঠু সমাধান চাই।

এমবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন