ইতালির রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি-ফিউমিচিনো বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে আটকে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি ঢাকায় পৌঁছেছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ফ্লাইটটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
এর আগে শনিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম জানিয়েছেন, বিমানটি দ্রুতই মেরামত করা সম্ভব হবে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে ফ্লাইটটি কানাডা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। ইতালিতে অবতরণের পর বাংলাদেশ বিমানের এই ফ্লাইটে প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয়। এরই মধ্যে ঢাকা থেকে পাঠানো হয়েছে টেকনিক্যাল টিম।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই ফ্লাইট বিভ্রাটে রোমের বিমানবন্দরে ভোগান্তিতে পড়েছেন ২৫৯ জন যাত্রী, যাদের বেশির ভাগেরই বাংলাদেশি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


