আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পটুয়াখালীতে পররাষ্ট্র উপদেষ্টা

সরকারি কর্মকর্তাদের নিরপেক্ষতা কাজে প্রমাণ করতে হবে

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

সরকারি কর্মকর্তাদের নিরপেক্ষতা কাজে প্রমাণ করতে হবে

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, সরকারি কর্মকর্তাদের নিরপেক্ষতা কথায় নয়, তাদের কাজের মাধ্যমেই প্রমাণ করতে হবে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মঙ্গলবার পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

এ সময় উপদেষ্টা বলেন, সব বিষয়ে সবাই একমত না হলেও রাষ্ট্রের প্রয়োজনীয় পরিবর্তনের লক্ষ্যে মানুষ গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষেই থাকবে।

তিনি আরো বলেন, নির্বাচনের স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা ও নিরপেক্ষতা নিশ্চিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যক বিদেশি পর্যবেক্ষক থাকবেন।

জেলা প্রশাসক শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় পুলিশ সুপার মো. আবু ইউসুফসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...