একইদিনে জাতীয় নির্বাচন ও গণভোট: ইসি মাছউদ

একইদিনে জাতীয় নির্বাচন ও গণভোট: ইসি মাছউদ

অতিরিক্ত অর্থ ব্যয় না করে একইদিনে জাতীয় নির্বাচন ও গণভোট করা উচিত বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। বৃহস্পতিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা জানান।

ইসি আব্দুর রহমানেল মাছউদ বলেন, অতিরিক্ত অর্থ ব্যয় না করে একইদিনে জাতীয় নির্বাচন ও গণভোট করা উচিত। একইদিনে দুই ভোট করতে সক্ষম নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচনের মধ্যে গণভোট আয়োজনে ঘোষিত ফেব্রুয়ারির সময়ে কোনো প্রভাব ফেলবে না।

বিজ্ঞাপন

ইসি বলেন, সংসদ নির্বাচনের সঙ্গে একসাথে হলে বড় ব্যয় সাশ্রয় হবে। সংসদ নির্বাচন ও গণভোট একসাথে সম্ভব। তবে ভোটকেন্দ্র ও ভোটকক্ষ কিছু বাড়ানো লাগতে পারে। এতে আইনগত কোনো সমস্যা থাকার কথা নয়।

আব্দুর রহমানেল মাছউদ আরও বলেন, জনগণই সকল ক্ষমতার উৎস। গণভোটে থাকবে জুলাই সনদের ধারা নিয়ে পক্ষে-বিপক্ষে মত। তবে পুরো বিষয়টাই নির্ভর করছে, রাজনৈতিক ঐকমত্যের ওপর। সরকার চাইলে গণভোটের বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...