অপরাধীদের রাষ্ট্রীয়ভাবে চিহ্নিত করা না হলে বিপ্লব ব্যর্থ হবে: তাজুল ইসলাম

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

অপরাধীদের রাষ্ট্রীয়ভাবে চিহ্নিত করা না হলে বিপ্লব ব্যর্থ হবে: তাজুল ইসলাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, অপরাধীদেরকে রাষ্ট্রীয়ভাবে চিহ্নিত করা না হলে বিপ্লব ব্যর্থ হয়ে যাবে।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আন্তর্জাতিক নিখোঁজ সপ্তাহ-২০২৬ উপলক্ষে মানবাধিকার সংগঠন অধিকার আয়োজিত ‘ন্যায়বিচার, ক্ষতিপূরণ এবং পুনরাবৃত্তি রোধের নিশ্চয়তা নিশ্চিতকরণ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

তাজুল ইসলাম বলেন, এই আইন দিয়ে গুম ঠেকানো যাবে না। খুবই জঘন্য আইন হয়েছে। আপনারা বলেছিলেন অন্তর্বর্তী সরেওকারের আমলের থেকে ভালো করবেন। কিন্তু ভালোতো হয়নি, আওয়ামী লীগের আমলের চেয়ে খারাপ হয়েছে। এটা সংশোধন করে যথাযথ আইনি কাঠামো দিন। যাতে করে বাংলাদেশে আবার গুম ফেরত না আসে।

তিনি আরো বলেন, এই আইন দেখে মনে হচ্ছে যারা এসবের সাথে জড়িত ছিল তারাই আপনাদেরকে দিয়ে এই আইনগুলো লেখাচ্ছে। এই আইন দিয়ে বাংলাদেশের চাহিদা পূরণ হবে না। এই জাতি বারবার প্রতারিত হয়েছে। আমরা আর প্রতারিত হতে চাই না। আমরা প্রতারিত হওয়াটা মেনে নেব না। আমরা চাই গুম ও মানবাধিকার সংক্রান্ত এমনভাবে করা হোক যাতে সত্যিকারার্থে গুমের বিচার করা সম্ভব হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...