উপদেষ্টা হাসান আরিফ আর নেই

স্পোর্টস রিপোর্টার

উপদেষ্টা হাসান আরিফ আর নেই

ভূমি এবং বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন উপদেষ্টা হাসান আরিফের প্রথম নামাজে জানাজা আজ শুক্রবার বাদ এশা ধানমন্ডি ৭ নম্বর জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল শনিবার বেলা ১১টায় হাইকোর্ট চত্বরে মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

বর্তমানে বিদেশে অবস্থানরত তার মেয়ে দেশে ফেরার পর দাফনের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। উপদেষ্টা হাসান আরিফের মেয়ে ২২ ডিসেম্বর রাত সাড়ে ১০টায় দেশে পৌঁছানোর কথা রয়েছে।

বিজ্ঞাপন

ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ শুক্রবার বিকেল ৩টা ১০ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

১৯৪১ সালে অবিভক্ত ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন হাসান আরিফ। তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং এলএলবি ডিগ্রি অর্জন করেন।

তিনি ১৯৬৭ সালে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে বাংলাদেশে এসে হাইকোর্টে আইন ব্যবসা শুরু করেন।

তিনি বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন। তিনি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়ও তিনি জানুয়ারি ২০০৮ থেকে জানুয়ারি ২০০৯ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন।

এ এফ হাসান আরিফ বিদেশি বিনিয়োগকারীদের পরামর্শকসহ বিকল্প বিরোধ সমাধানের বিভিন্ন পদ্ধতি নিয়ে কাজ করছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

সর্বশেষ

এলাকার খবর
Loading...