চলতি অর্থ বছরের আওতায় ৩ মে থেকে ধান, চাল ও গম সংগ্রহ করবে সরকার। এ সংগ্রহ চলবে ৩১ আগষ্ট পর্যন্ত। এ বছর প্রতি কেজি ৩৬ টাকা দরে বোরো ধান, ৪৯ টাকা দরে সিদ্ধ চাল, ৪৮ টাকা দরে আতব চাল এবং ৩৬ টাকা দরে গম কেনা হবে।
বুধবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
এফপিএমসি সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এ সময় খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী উপস্থিত ছিলেন।

তিনি বলেন, চলতি মৌসুমে বোরো ধানের লক্ষ্যমাত্রা ৫ লাখ মেট্রিক টন, সিদ্ধ চাল ১২ লাখ মেট্রিক টন, আতব চাল ১ লাখ মেট্রিক টন এমং গম ৫০ হাজার মেট্রিক টন নির্ধারণ করা হয়েছে। এবার ধান ও গম সংগ্রহ শুরু হবে ৩ মে থেকে এবং চাল সংগ্রহ শুরু হবে ১৫ মে থেকে ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে এখন পর্যাপ্ত চালের মজুত রয়েছে। এখন সরকারি গুদামে ১৭-১৮ লাখ টন চাল মজুদ আছে।
তিনি আরো বলেন, দেশে গমের মোট চাহিদা ৮০ লাখ মেট্রিক টন নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে দেশে উৎপাদন মোট ৭০ থেকে ৭২ লাখ মেট্রিক টন। এছাড়া বাকি ৮ লাখ মেট্রিক টন জি টু জি পদ্ধতিতে আমদানি করা হয়।
এমবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

