তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে সরকার। সবকিছু বাস্তবায়ন করতে হবে পার্লামেন্টের মাধ্যমে। এর বাইরে কোনো কিছু করার সুযোগ নেই।
সোমবার বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার চেষ্ট করা হচ্ছে। গণতান্ত্রিক সংস্কৃতির ধারা বজায় রাখতে সব দলের সহযোগিতা চায় বিএনপি।
তথ্যমন্ত্রী বলেন, এত ত্যাগের পর অর্জিত এ গণতন্ত্র, সব রাজনৈতিক কেন্দ্রবিন্দু হবে জাতীয় সংসদ। কিন্তু পার্লামেন্টের বাহিরে এসে নানা চর্চা করা হচ্ছে।
জহির উদ্দিন স্বপন বলেন, জুলাই গণঅভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন হবে তখনই, যখন জাতীয় সংসদকে কার্যকর গণতান্ত্রিক প্রতিষ্ঠানে পরিণত করা যাবে। রাজনৈতিক বিতর্ক, সিদ্ধান্ত গ্রহণ ও রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দু হতে হবে সংসদকেই। জুলাই সনদে স্বাক্ষরের সঙ্গে শহীদদের রক্তের বন্ধন রয়েছে। সরকার সেই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


