ইতালি সফর শেষে দেশে ফিরলেন বিমান বাহিনী প্রধান

ইতালি সফর শেষে দেশে ফিরলেন বিমান বাহিনী প্রধান

ইতালি সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। শুক্রবার তিনি দেশে ফিরেছেন। আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

ইতালি বিমান বাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল লুকা গোরেত্তির আমন্ত্রণে গত ৮ মে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এরোস্পেস পাওয়ার কনফারেন্স (এএসপিসি) ২০২৫ এ অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

ওই অনুষ্ঠানে বিভিন্ন দেশের বিমান বাহিনীর প্রধানরা, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

এছাড়া বিমান বাহিনী প্রধান ইতালির সামরিক সরঞ্জামাদি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘লিওনার্দো এস.পি.এ.’ এর আমন্ত্রণে লিওনার্দো ফ্যাসিলিটিজ পরিদর্শন করেন।

বিমান বাহিনী প্রধানের এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও ইতালির মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে, যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।

বিমান বাহিনী প্রধান সরকারি সফরে ইতালির উদ্দেশে গত ৭ মে ঢাকা ছাড়েন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন