দখল করে বাড়িবিলাস বেয়াই মোশাররফের

অভিযোগ রয়েছে, বিলাসবহুল এ বাড়ি নির্মাণে খাসজমি, এমনকি সংখ্যালঘুদের জমিও দখল করেছেন খন্দকার মোশাররফ। আওয়ামী লীগের আমলে এসব দখল নিয়ে ভয়ে কেউ কথা না বললেও এখন অনেকে মুখ খুলছেন।

আতিকুর রহমান, চবি

দখল করে বাড়িবিলাস বেয়াই মোশাররফের

ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুর শহরের প্রবেশমুখে বদরপুরের বাড়িটির নাম ‘আফসানা মঞ্জিল’। পাশাপাশি বাংলো প্যাটার্নের তিনটি বাড়ি নিয়ে আফসানা মঞ্জিল। ইতালিয়ান মার্বেল পাথরে তৈরি এই বাড়িতে এখন কেউ নেই। এখানে একটি সমাধিও আছে। যদিও এটিতে এ পর্যন্ত কাউকে সমাহিত করা হয়নি। বাড়িটি সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেয়াই খন্দকার মোশাররফ হোসেনের।

বিজ্ঞাপন

অভিযোগ রয়েছে, বিলাসবহুল এ বাড়ি নির্মাণে খাসজমি, এমনকি সংখ্যালঘুদের জমিও দখল করেছেন খন্দকার মোশাররফ। আওয়ামী লীগের আমলে এসব দখল নিয়ে ভয়ে কেউ কথা না বললেও এখন অনেকে মুখ খুলছেন।

২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের তিন মেয়াদে সংসদ সদস্য ছিলেন খন্দকার মোশাররফ। প্রথমবার শ্রমমন্ত্রী, পরেরবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী এবং সর্বশেষ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তিনি ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে রয়েছে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি আর লুটপাটের অভিযোগ। বহুল আলোচিত দুই হাজার কোটি টাকার মানি লন্ডারিংয়ের মামলায় তাঁর সহযোগীদের অনেকে এখনো কারাগারে। গত ৫ আগস্ট সরকার পতনের পর খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন