কুর্মিটোলা হাসপাতালে আইসিইউ ইউনিটের উদ্বোধন করলেন জুবাইদা রহমান

স্টাফ রিপোর্টার

কুর্মিটোলা হাসপাতালে আইসিইউ ইউনিটের উদ্বোধন করলেন জুবাইদা রহমান

কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ বেড উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার সকালে আইসিইউ ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

বিজ্ঞাপন

আইসিইউ ইউনিটের পাশাপাশি হাসপাতালটিতে প্যাথলজি প্যাভিলিয়ন এবং গ্যাস্ট্রোলিভার সেন্টার স্থাপন করা হয়েছে।

স্বাস্থ্যসেবার সমতা নিশ্চিত করা এবং আধুনিক চিকিৎসা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এই উদ্যোগ নেয়া হয়েছে। এটি বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকা-১৭ আসনের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সাখাওয়াত হোসেন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ হাসপাতালের পরিচালক, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...