সৌদির বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহার না করতে সতর্কবার্তা হুথির

সৌদির বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহার না করতে সতর্কবার্তা হুথির

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহার না করার জন্য যাত্রী ও বিমান সংস্থাগুলোকে সতর্ক করেছে। রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার পর এ সতর্কবার্তা দিয়েছে গোষ্ঠীটি।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ সতর্কবার্তা দেন হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।

বিজ্ঞাপন

বিবৃতিতে তিনি বলেন, সৌদি আরবের বিমানবন্দর ও আকাশসীমায় হামলা চালাতে পারে তাদের বাহিনী। তবে, মক্কা ও মদিনার বিমানবন্দর এ হামলার হুমকির আওতার বাইরে থাকবে বলে জানান তিনি।

বিবৃতিতে ইয়াহিয়া সারি বিমান সংস্থা, নৌপরিবহন সংস্থা, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও যাত্রীদের সতর্কবার্তাটি গুরুত্বের সঙ্গে নেওয়ার আহ্বান জানান।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সৌদি আরবের ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা ব্যর্থ হলে এর দায় দেশটির সরকারকে নিতে হবে।

হুথিদের সামরিক বাহিনী আরো জানিয়েছে, নিজেদের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত তারা ঘোষিত অবস্থান থেকে সরে আসবে না।

বিমানবন্দরে হামলার জবাবে বিমানবন্দরে হামলা, অবরোধের জবাবে অবরোধ এবং উত্তেজনা বাড়লে পাল্টা পদক্ষেপ নেওয়ার নীতি অনুসরণ করবে তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন