ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৭

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৭

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৬০টি মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

আজ বুধবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনায় ৪৩ জন, লালবাগে ৫৪ জন, ওয়ারীতে ৭৪ জন, মতিঝিলে ৪৩ জন, তেজগাঁওয়ে ৯১ জন, মিরপুরে ১০৩ জন, গুলশানে ৬৬ জন, উত্তরায় ৪৬ জন, এসআরইউ ৭ জন এবং গোয়েন্দা বিভাগ ১০ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে ৪টি ককটেল, ১৩টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ২ কেজি ২৯০ গ্রাম গানপাউডার, ১১,৬১৫ পিস ইয়াবা, ১০ কেজি ৩০০ গ্রাম ও ১ পুরিয়া গাঁজা, ২.২ গ্রাম হেরোইন, ৪ বোতল দেশি মদ, ১টি ট্রাক, ৫টি মোটরসাইকেল, ১৮ কেজি তামার তার ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন