দুর্নীতির অভিযোগ থাকায় র্যাবের সাবেক মহাপরিচালক মো. হারুন অর রশীদ ও তার স্ত্রী ফাতেহা ফারভীন লুনার পাঁচটি সঞ্চয়পত্র ও পাঁচটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত। এসব ব্যাকং হিসাব ও সঞ্চয়পত্রে মোট ৭৩ লাখ ৫০ হাজার টাকা রয়েছে।
মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেয়। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এতথ্য নিশ্চিত করেন।
এর আগে দুদকের পক্ষে সংস্থাটির উপ-সহকারী পরিচালক মো. ইমরান আকন এসব সঞ্চয়পত্র ও ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। এতে বলা হয়, র্যাবের সাবেক মহাপরিচালক মো. হারুন অর রশীদের বিরুদ্ধে ১ হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও পাচারের অভিযোগ অনুসন্ধান চলমান রয়েছে।
অনুসন্ধানে হারুন অর রশীদ ও তার স্ত্রী লুনার নামে বিপুল পরিমাণ অস্থাবর সম্পদের খোঁজ পাওয়া গেলেও সন্তোষজনক আয়ের উৎস পাওয়া যায়নি। অনুসন্ধানে জানা গেছে, তারা এসব সম্পত্তি অন্যত্র হস্তান্তর ও স্থানান্তরের চেষ্টা করছে। অন্যত্র হস্তান্তরের আগে তাদের এসব সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক। শুনানি শেষে অবরুদ্ধ করার ওই আদেশ দেন বিচারক।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

