রাতে মিশর যাচ্ছেন প্রধান উপদেষ্টা

স্পোর্টস রিপোর্টার

রাতে মিশর যাচ্ছেন প্রধান উপদেষ্টা

১১তম ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে রাতে মিশরের রাজধানী কায়রো যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ কথা জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

তিনি বলেন, বাংলাদেশ ছাড়াও আরও কয়েকটি দেশের সরকার প্রধান ডি-৮ শীর্ষ সম্মেলনেএতে যোগ দেবেন। এরমধ্যে রয়েছে ইন্দোনেশিয়া, তুরষ্ক, পাকিস্তান, মালয়েশিয়া শিক্ষা মন্ত্রী ও নাইজেরিয়া একজন উচ্চপস্থ কর্মকর্তা প্রতিনিধিত্ব করবেন। কায়রোতে অনুষ্ঠিতব্য ডি-৮ শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য ‘ইনভেস্টিং ইন ইয়ুথ অ্যান্ড সাপোর্টিং স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, শেপিং টুমরো'স ইকোনমি’। সম্মেলনটি ভবিষ্যতের অর্থনীতির জন্য যুব ও এমএসএমই ইস্যুতে সংস্থাটির গুরুত্বকে তুলে ধরবে।

বিজ্ঞাপন

আজাদ মজুমদার বলেন, এজন্য এই সম্মেলনটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেশের তরুণদের নিয়ে বৈশ্বিক সস্মেলনে কাজ করতে প্রধান উপদেষ্টা সেখানে যাচ্ছেন। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।

জানা গেছে, ডি-৮ অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন, যা ডেভেলপিং-৮ নামেও পরিচিত। সংস্থাটি বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্কের মধ্যে পারস্পরিক উন্নয়ন সহযোগিতার জন্য প্রতিষ্ঠিত।

সম্মেলনে ড. ইউনূসের সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি উপস্থিত থাকবেন। সেখানে পাকিস্তানের প্রধান শেহবাজ শরিফের সাথে প্রধান উপদেষ্টা বৈঠক হওয়ার কথা রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন