ফ্যাক্ট চেকের অনুসন্ধান

জাতিসংঘ টিমের সঙ্গে হাসিনার বৈঠকের ভিডিও পুরোনো

জাতিসংঘ টিমের সঙ্গে হাসিনার বৈঠকের ভিডিও পুরোনো

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনার সাথে জাতিসংঘ টিমের বৈঠকের দাবি ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর অধীনে ফ্যাক্ট চেক এবং মিডিয়া গবেষণা ইউনিট ‘বাংলা ফ্যাক্ট’-এর অনুসন্ধানে এ তথ্য বেরিয়ে আসে।

ফ্যাক্ট চেকের অনুসন্ধান দেখা গেছে, ২০২৩ সালে লন্ডনে শেখ হাসিনাকে নাগরিক সংবর্ধনা দেওয়ার ভিডিও আপলোড করে দিল্লিতে জাতিসংঘ টিমের সাথে বৈঠক দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়। বাংলা ফ্যাক্ট-এর অনুসন্ধানে শেখ হাসিনার সাথে জাতিসংঘ টিমের বৈঠক দাবি ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে এ সত্য ফ্যাক্ট চেকে বেরিয়ে আসে।

বিজ্ঞাপন

শেখ হাসিনার যে ছবিটি দিল্লিতে জাতিসংঘ টিমের বৈঠক দাবি করে প্রচার করা হয়, একই ছবি দিয়ে লন্ডনে তাকে ২০২৩ সালে আওয়ামী লীগের দেয়া সংবর্ধনা বিভিন্ন পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে খুঁজে পায় বাংলা ফ্যাক্ট।

ফ্যাক্ট চেক প্রতিষ্ঠানটি জানায়, ভিন্ন ঘটনায় পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন