জুলাই গণ-অভ্যুত্থানের পরে লন্ডনে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুটি ফ্ল্যাট ক্রোকের অংশ হিসেবে সেখানে থাকা মালামালের তালিকা তৈরির কাজ (ইনভেন্টরি) শুরু হয়েছে।
রোববার (১৯ জুলাই) ইনভেন্টরির প্রথম দিনে ৩০০টি কোট, ৫৩২টি টাই ও ১০০-এর বেশি কামিজ জব্দের তালিকা করেছে তদন্তকারী কর্মকর্তারা। এছাড়াও ৮টি ওয়াচ বক্স (রোলেক্স ৪), মুক্তার সেট তিনটি, ঝাড়বাতি চারটি, বেড ও সোফা তালিকাভুক্ত করা হয়েছে।
বিজ্ঞাপন
সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ওই ফ্ল্যাটটির মূল্য ১৮ কোটি টাকা বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম।
আগামীকাল সোমবার ওই বাসায় আরও কী রয়েছে তা দেখে পূর্ণাঙ্গ তালিকা করবে বলেও জানান তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

